
রাজধানীতে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম’-এর আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে মূল সংগঠন ‘সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, ঢাকা’।
রবিবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংগঠনিক সভার মাধ্যমে এই কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদেক আহসান, সাধারণ সম্পাদক হয়েছেন হাবিবুর রহমান হাবিব। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. শাহ আলম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তোফায়েল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এহসানুল হক ফেরদৌস।

সহ-সভাপতি পদে রয়েছেন— ওয়াসিউর রহমান চৌধুরী, মো. তারেকুল ইসলাম তালুকদার, মো. নাইম উদ্দিন মিজবাহ, তোফাজ্জল হক, কাজী দিলবাহার ফরহাদ, কাজী রিমন, মামুন হোসেন, মাহবুবুল আলম, আবু হানিফ মোহাম্মদ রিপন এবং মাজহারুল ইসলাম অনিক।
যুগ্ম সম্পাদক পদে মনোনীত হয়েছেন— মাহবুবুর রহমান মুরাদ, মনসুর রাফি, মনিরুজ্জামান মজুমদার জসিম, মাসুদ আহমেদ, মেহেদী হাসান রুবেল এবং রনি বর্মন।
সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মো. এনায়েত খান, মনশাদ আহমেদ সাজু, জাকারিয়া আহমেদ, মো. শাহিন মিয়া, আজিজুর রহমান ফয়সাল, সুকেশ দেবনাথ এবং হাসান রাব্বানী।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন— কামরুল ইসলাম, এনামুল হক রিফাত, সিরাজুম মনির মোস্তাকিম, কাজী নাজিম উদ্দিন পলাশ, সাইদুল ইসলাম, মো. ফাইজুল আজিম লাবিব এবং মুফতি আসেফ আবরার।
দপ্তর সম্পাদক হয়েছেন আব্দুল ওয়াদুদ পলাশ এবং সহ দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন জুনায়েদ আহমদ।
প্রচার সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন প্রিন্স এবং সহ প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম রিমন।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম ইমন এবং সহ কোষাধ্যক্ষ হয়েছেন আজহার মির্জা।
আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন এবং সহ সম্পাদক হয়েছেন আনজাম মাসুদ তুষার।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবায়ের সারোয়ার ইকবাল এবং সহ আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন ফাহমিদুর রহমান শাহীন।
এছাড়া সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে— মিল্লাদ হোসেন, ফয়সাল আহমেদ, মল্লিক ওয়াসী তামি এবং তানভীর আল হাদী মায়েদ।
এই ৬৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেছেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিজান, সাধারণ সম্পাদক এ.কে.এম রিপন তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মো. সারোয়ার আলম খান।
কমিটির জন্য সুপারিশ প্রদান করেন সংগঠনের ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম খান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে ঢাকায় অবস্থানরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ঐক্য জোরদার এবং ইতিবাচক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবেন।
