ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬

শোষণ ও দুর্নীতির রাজনীতি আর চলবে না: ডা. শফিকুর রহমান

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ।।

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক শক্তির মহড়া দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। হাজার হাজার মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সরকারি কলেজ মাঠ। বজ্রকণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই বিশাল জনসভা পরিণত হয় জনমানুষের অধিকার আদায়ের অঙ্গীকারে এক ঐতিহাসিক সমাবেশে

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসমাবেশ, যা রূপ নেয় রাজনৈতিক শক্তির প্রদর্শনীতে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। ফলে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,
“দেশের মানুষ আর জুলুম, চাঁদাবাজি ও ভোটাধিকার হরণ মেনে নেবে না। জামায়াতে ইসলামী রাজপথে আছে, থাকবে এবং ইনশাআল্লাহ জনগণের অধিকার আদায় করেই ছাড়বে।”
তিনি বলেন, “শোষণ ও দুর্নীতির রাজনীতি আর চলবে না। আমরা মাথা নত করার রাজনীতি করি না। অন্যায়ের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়ানোই জামায়াতের রাজনীতি।”
ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
“ঐক্যবদ্ধ থাকুন, সংগঠনকে শক্ত করুন, জনগণের পাশে দাঁড়ান। দেশ গড়ার লড়াইয়ে জামায়াতকে বিজয়ের কাতারে নিতে হবে।”
জনসভায় জেলার শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সুশৃঙ্খল পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জনসভাটি সরেজমিনে কাভার করেন। নির্ধারিত সময় শেষে শান্তিপূর্ণভাবে জনসভা সমাপ্ত ঘোষণা করা হয়।