ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম বিভাগের নেতৃত্ব, সিলেটের সর্বনিম্ন

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য এসেছে চট্টগ্রাম বিভাগ থেকে। আর সবচেয়ে কম এসেছে সিলেট বিভাগ থেকে। চট্টগ্রাম বিভাগ থেকে মোট ১২ জনকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে সিলেট থেকে দুইজন মন্ত্রিত্ব পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগের মন্ত্রীরা হলেন: আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ. ন. ম. এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

ঢাকা বিভাগের মন্ত্রীরা হলেন: আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী: ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

রাজশাহী বিভাগ থেকে মন্ত্রীরা হলেন: ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু; প্রতিমন্ত্রী: এম. এ. মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন ও মুহাম্মদ আব্দুল বারী।

বরিশাল বিভাগে মন্ত্রীরা হলেন: হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন; প্রতিমন্ত্রী: আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান, মো. নুরুল হক নুর।

খুলনা বিভাগের মন্ত্রী: নিতাই রায় চৌধুরী; প্রতিমন্ত্রী: মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগের প্রতিমন্ত্রী: মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম. রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম. ইকবাল হোসেইন।

রংপুর বিভাগের মন্ত্রীরা হলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আসাদুল হাবিব; প্রতিমন্ত্রী: ফরহাদ হোসেন আজাদ।

সিলেট বিভাগের দুই মন্ত্রী হলেন: আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।