ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬

কোলকাতার বারুইপুরে ৩১৫ কেজি গাঁজাসহ আটক ২

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কলকাতা প্রতিনিধি: বারুইপুর–এ বড়সড় মাদকবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বারুইপুর জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় ৩১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে নেতৃত্ব দেন বারুইপুর থানার এসআই অর্ঘ্য মণ্ডল। আটক ব্যক্তিরা হলেন আসিফ আলম মণ্ডল (বাড়ি বারুইপুর) ও অনিকেত নস্কর (বাড়ি চম্পাহাটী)। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ এই গাঁজা ওড়িশা থেকে আনা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, এর আগেও বারুইপুর জেলা পুলিশের নাকা চেকিং অভিযানে বহুবার গাঁজা, মদ ও অন্যান্য নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। বিশেষ করে ক্যানিং ও ঘুটিয়াশরিফ–সহ বিভিন্ন এলাকায় বেআইনি মাদক কারবারের অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।