ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬

ভোটের দিনে সতর্ক থাকার আহ্বান: তারেক রহমান

বার্তা বিভাগ
জানুয়ারি ২৫, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে কোনো দল ধোঁকা দিলে তার কোনো লাভ নেই। বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল এবং সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে ওয়ান, টু, থ্রি করে জনগণকে দেওয়া আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু করব।

রোববার, ২৫ জানুয়ারি, রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসনের প্রার্থী কামরুল হুদার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি অন্য রাজনৈতিক দল সমালোচনা করতে চায় না, কারণ এতে তার কোনো লাভ নেই। জনগণ জানতে চায়, ক্ষমতায় গেলে বিএনপি তাদের জন্য কী করবে। অন্যের গিবত বা সমালোচনা দিয়ে মানুষের জীবন পরিবর্তন হয় না।

তারেক রহমান ভোটের দিন জনগণকে বিশেষ দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজরের জামাতে অংশ নেবেন, তারপর লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দেবেন। ভোট দেওয়ার পর সবাই ভোটকেন্দ্রে অবস্থান রাখবেন যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না থাকে। কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় থাকতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিনুল রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী। এছাড়া উপস্থিত ছিলেন ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল।

নেতা-কর্মীরা সমাবেশে উৎসাহ প্রদর্শন করেন এবং ধানের শীষে ভোটের প্রতি সমর্থন ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র উৎস জনগণ নিজেই। তাই তাদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।