ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ ভিত্তিহীন

বার্তা বিভাগ
জানুয়ারি ২৪, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি এটিকে রাজনৈতিক হাইপার প্রোপাগান্ডার অংশ হিসেবে উল্লেখ করেন।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে রিজভী এই মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নির্যাতনের শিকার হন। তিনি বলেন, “ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে আরাফাত রহমান মারা যান।”

উত্তরবঙ্গ সফর স্থগিতের বিষয়ে রিজভী জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান তার সফর স্থগিত করেছিলেন। পরে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা চালান।

রিজভী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বগুণ ও বক্তব্যে ঈর্ষিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।